ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বেসরকারি হাসপাতালগুলোতে ফ্রি বেড রাখার প্রস্তাব এমপি মো: শাহজাহানের

author
স্টাফ রিপোর্টার, নোয়াখালী

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬ দুপুর ১২:৫০
ad003
বেসরকারি হাসপাতালগুলোতে সামর্থ্য অনুযায়ী কিছু ফ্রি বেড রাখারার প্রস্তাব করছেনে জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শাহজাহান এমপি।

তিনি শুক্রবার নোয়াখালীতে বাংলাদেশ  প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নব গঠিত আহবায়ক পরিচিতি সভা, আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ প্রস্তাব রাখেন।

অনুষ্ঠানে উপস্থিত বেসরকারি হাসপাতাল মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমাদের এখানে অনেকগুলো বেসরকারি হাসপাতাল। আমার দেখলে মনে হয় অনেক সময় অনেক বিভাগীয় শহরেও এতোগুলো হাসপাতাল দেখিনা এখানে যতগুলো হাসপাতাল গড়ে উঠেছে। কিন্তু এখন সেবার দিকটাতে যদি যত নিতে পারি, আমার মনে হয় যে, আমরা এই বেসরকারি হাসপাতালের সেবার মাধ্যমে নোয়াখালীকে বাংলাদেশে একটা অবস্থান সৃস্টি করতে পারবো। শুধু আন্তরিকতা দরকার। এজন্য আমার একটা প্রস্তব ছিল যে, আপনারা বেসরকারি হাসপাতালগুলা যার যতটা সামর্থ আছে সেভাবে আপনারা যদি একটা বা দুইটা ফ্রি বেডের প্রভিশন যদি রাখেন। তাহলে আমরা অনেক সময় সরকারি হাসপাতালের ওপর যে চাপ সে চাপটাকে হ্রাস করতে পারি। অতিরিক্ত রোগী যদি হয়, তাদের জন্য কিছু করার নাই তখন আপনাদের ফ্রি বেডগুলোতে অসহায় রোগীটির আমরা চিকিৎসা ব্যবস্থা করতে পারি। আপনাদের বেডে থেকে চিকিৎসা নিবে। কিন্তু তার জন্য যে ওষধুদের প্রয়োজন সেজন্য আমরা সবাই মিলে একটা কমিটির মাধ্যমে একটা ফান্ড সৃস্টি করতে পারি।”

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য মো. শাহজাহান আরো বলেন, বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের মানোন্নয়ন এবং রোগীদের সঠিক সেবা নিশ্চিত করতে নবগঠিত  

কমিটিকে দায়িত্ব নিতে হবে। প্রতিটি হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। সরকারি বেসরকারি হাসপাতাল ক্লিনিক, ডায়াগনস্টিক স্টোরগুলোতে দালালচক্র থেকে মুক্ত করতে হবে।

মব কালচার প্রসঙ্গে তিনি বলেন, ‘মব যে একটা শব্দ বের হয়েছে এখন। এটা ইদানিংকালে খুব প্রচলিত হয়ে গেছে। যেকোন জায়গায় কিছু লোক একত্রিত হয়ে একটা মব কালচার আমাদেরকে এটা বন্ধ করতে হবে। আমাদের হাসপাতালে রোগী ভালো হবে, মারা যাবে, বাঁচবে এটা নির্ভর করে আল্লার ওপর। ডাক্তার গ্যারান্টি দিতে পারবে না। অতএব কোন হাসপাতালে যদি এধরণের কোন ঘটনা ঘটে, সে হাসপাতালে ওপর যে আক্রমণ, যে আঘাত, ডাক্তদের ওপর আক্রমণ এগুলো বন্ধ করতে হবে।’

 বাংলাদেশ  প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, নোয়াখালীর আহ্বায়ক মো. সহিদুল ইসলাম সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব মো: হারুনুর রশিদ আজাদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান।

বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য শহিদুল ইসলাম কিরণ, ড্যাবের সভাপতি ডা. সাইফুল ইসলাম, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সভাপতি ডা. সোহরাব ফারুকী, প্রাইভেট হসপিটাল,  ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মিজানুর রহমান প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT