ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
মজিদ-নাহার ফাউন্ডেশনের উদ্যোগে

ব্রাহ্মণবাড়িয়ায় ৫শ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

author
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬ দুপুর ১:০০
ad003
ব্রাহ্মণবাড়িয়ায় মজিদ-নাহার ফাউন্ডেশনের উদ্যোগে ও প্রেসক্লাবের সহায়তায় পাঁচশত দুঃস্থ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

মজিদ-নাহার ফাউন্ডেশনের সহ-সভাপতি এইচ.এম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার প্রশাসক শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে, জেলা বিএনপির সাবেক সভাপতি পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন।

স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা।  অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাংবাদিক শাহাদৎ হোসেন।  

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, মানবিক ডাকে সাড়া দিয়ে মজিদ-নাহার ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে তা অনুকরণীয়। সমাজের বিত্তবানরা মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে এলে সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।

ঈদ সামগ্রীর  প্রতিটি প্যাকেটে রয়েছে ৫ কেজি চাল, আট ১ কেজি, তেল ১ লিটার, পোলাওর চাল, মুসুর ডাল, লবন, চিনি, সেমাই সহ ১০ ধরণের খাদ্য সামগ্রী।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আজীবন সদস্য, আমেরিকা প্রবাসী মনির হোসেন হিটু ২০১১ সালে তার বাবা-মায়ের নামে ফাউন্ডেশনটি গড়ে তুলেন।

এর পর থেকেই মনির হোসেন হিটুর আর্থিক সহযোগীতায় ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরই গরীব ও অসহায় মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ, অসহায় মানুষের মধ্যে রিকসা বিতরণ, সেলাই মেশিন বিতরন, গরীব মানুষকে ঘর তুলে দেয়া, কন্যাদায়গ্রস্থ পিতাকে আর্থিক সহায়তা প্রদানসহ নানা ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT