ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুর উপজেলা ও পৌর বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

author
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬ দুপুর ৩:৫০
ad003
লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় রায়পুর সরকারি মার্চ্চেন্টস্ একাডেমি মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভুঁইয়া, পৌর বিএনপির সভাপতি এ বি এম জিলানী, সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটনসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে আবুল খায়ের ভূঁইয়া বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। এ মাসের শিক্ষা ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT