ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পরশুরামে দুর্ঘটনায় পঙ্গু সাগরের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন বাবুইপাখি

author
পরশুরাম (ফেনী) সংবাদদাতা

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬ দুপুর ৩:৫৭
ad003
সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে দীর্ঘদিন ধরে ঘরে বসা সাগরের পাশে দাঁড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন বাবুইপাখি। শনিবার(১৪ মার্চ) বিকালে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের জমিয়ার গাঁও গ্রামের সড়ক দুর্ঘটনায় পঙ্গু আব্দুল ওয়াদুদ সাগরের জন্য ইনজেকশন, চালের বস্তা ও নগদ টাকা নিয়ে বাড়িতে যান বাবুই পাখির প্রতিষ্ঠাতা মেহেদী হাসান বাবু।

এ সময় পরশুরাম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান চৌধুরী আসিফ, পরশুরাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন উপস্থিত ছিলেন।
‎
‎পঙ্গু সাগর জানান, স্টার লাইন গ্রুপে মার্কেটিং এ কাজ করতেন সাগর। ২০২৫ সালে ফুলগাজীর বন্ধুয়া কালীরহাট বাজারে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন সাগর। দুটি পা প্রায় অকেজো হয়ে যায়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সাগর পঙ্গু হয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় পরিবারের আয়। স্ত্রী ও তিন ছেলে মেয়েকে মানবেতর জীবন যাপন করছেন সাগর। গত দুই বছরে চিকিৎসা চালাতে গিয়ে নিজের সঞ্চয় শেষ করেছেন। ধার-দেনা ও মানুষের সহায়তায় চিকিৎসা খরচ চালিয়েছেন।

‎একটি পায়ে এ পর্যন্ত চার বার অপারেশন করা হয়েছে। পচন থেকে পা রক্ষা করার জন্য  চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, ছয় মাসে আরও ছয়টি ইনজেকশন দিতে হবে।প্রতিটি ইনজেকশনের মূল্য প্রায় ১০ হাজার টাকা। কিন্তু সাগরের সেই সামর্থ্য নেই।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT