ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুশফিকুর রহমান ব্যক্তিগত পক্ষ থেকে দুটি উপজেলায় ১১০৫ জন ইমামকে নগদ অর্থ ঈদ উপহার দিয়েছেন। এরমধ্যে আখাউড়া উপজেলার ৩৬৪ জন এবং কসবা উপজেলার ৭৪১ জন ইমামকে ঈদ উপহার সামগ্রী দেয়া হয়।
রোববার সকালে আখাউড়া উপজেলা মডেল মসজিদে আখাউড়াএলাকার ৮২ জন সন্মানিত ইমামগণের হাতে ঈদ উপহার (অর্থ) তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় কৃষকদলের সাবেক সদস্য নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন সহ ভাই বিএনপি নেতৃবৃন্দ।
পরে কসবা উপজেলায় অপর অনুষ্ঠানে কসবা উপজেলার ইমামদের ঈদ উপহারের অর্থ বিতরণ করা হয়।