ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কসবার চোলাই মদ সেবনের দায়ে দুইজনকে কারাদণ্ড

author
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬ বিকেল ৪:৪৩
ad003
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সাহাপুর বাজারে চোলাই মদ সেবনের দায়ে দুই ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে সাহাপুর বাজার এলাকায় চোলাই মদ সেবনরত অবস্থায় হোসেন মিয়া (৫২) ও কাজল সরকার (৬৫) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়।

পরে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী হোসেন মিয়া (৫২), পিতা ধন মিয়া, সাং সাহাপুরকে ৩০ দিনের কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে কাজল সরকার (৬৫), পিতা মৃত আলী আজ্জম সরকার, সাং সাহাপুরকে ৭ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার ভূমি তানজিল কবির জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT