ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ পৌরসভার উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শনে ইউএনও

author
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬ সকাল ১০:৪২
ad003
কক্সবাজারের টেকনাফ পৌরসভার উন্নয়নমূলক কর্মকাণ্ড সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক উন্নয়ন প্রকল্পের অধীনে জাইকা'র অর্থায়নে বাস্তবায়নাধীন হাঙ্গর ডেইল চৌমুহনী হতে এফএসটিপি প্রজেক্ট পর্যন্ত (দৈর্ঘ্য-২.৪ কি.মি.) সড়কটি সোমবার ১৬ মার্চ ২০২৬ ইংরেজি বিকেল ৪টায় পরিদর্শন করা হয়।

কার্য্যক্রম পরিদর্শন করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ ইমামুল হাফিজ নাদিম।

উপস্থিত ছিলেন টেকনাফ পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আহমেদ, এলজিইডি উপজেলা প্রকৌশলী রবিউল হোসাইন প্রমূখ।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ ইমামুল হাফিজ নাদিম বলেন, চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করা হয়েছে। কাজ ভাল হচ্ছে। তবে স্থানীয়দের সহযোগিতা দরকার আপনারাও পাশে থেকে সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতায় কাজটি দ্রুত বাস্তবায়ন হবে ও শীর্ঘ্রই জনগণ তার সুফল ভোগ করবে। 

তারপরেও কারও কোন অভিযোগ থাকলে আমাকে জানাবেন তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT