ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল, মানবিক রাজনীতির বার্তা দিলেন এম এ লতিফ ভূঁইয়া

author
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬ দুপুর ৩:১৬
ad003
কুমিল্লার দাউদকান্দিতে স্থানীয় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করেছে উপজেলা বিএনপি। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় উপজেলা সদরের ভুঁইয়া প্লাজার সপ্তম তলায় এ আয়োজন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এম এ লতিফ ভুঁইয়া।

সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে আয়োজিত এই ইফতার মাহফিলে দাউদকান্দির প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকেরা অংশ নেন। সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজক এম এ লতিফ ভুঁইয়া সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমন্বয় রেখে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তব্যে এম এ লতিফ ভুঁইয়া বলেন, তিনি দাউদকান্দির মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চান। একটি মানবিক, সেবামূলক ও উন্নয়নমুখী সমাজ গড়াই তাঁর মূল লক্ষ্য। তিনি বলেন, “মানুষের পাশে থাকা, তাদের সুখ-দুঃখে অংশ নেওয়াই আমার রাজনীতির প্রধান উদ্দেশ্য।”

এ সময় তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সুস্থতা কামনা করেন এবং মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। পরে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভুঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসীম উদ্দীন আহমেদ, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম এবং আহ্বায়ক কমিটির সদস্য মো. সালাহউদ্দিন ভুঁইয়া।

ইফতার শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মানবতার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিত সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়ে আয়োজনটি শেষ হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT