ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

author
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬ দুপুর ৩:৩৫
ad003
ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানের চাপায় আশিক মিয়া-(৫৫) নামে এক  সিএনজি চালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন।

গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার মালিহাতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আশিক মিয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের মালিহাতা পশ্চিমপাড়ার ইরা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে মালিহাতা থেকে আশুগঞ্জ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান অটোরিকসাটিকে চাপা দিলে সিএনজি চালক আশিক ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে ও কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে খাঁটিহাটা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম জানান, নিহত আশিক মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত  প্রক্রিয়া চলছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT