ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ মোঃ সুমন (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত ব্যক্তি সদর উপজেলা পূর্ব ইলিশা, গুপ্ত মুন্সী, ০৮ নং ওয়ার্ডের নুরনবী সিকদারের ছেলে।
কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন মোঃ আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ মার্চ) মধ্যরাত ১টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার সদর থানাধীন পূর্ব ইলিশা পরানগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক ব্যবসায়ীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।