শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।
এছাড়াও মহানগর ও জেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব দোয়া অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।