চট্টগ্রামের বাঁশখালীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে বাঁশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে চট্টগ্রাম-১৬ বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম মানবিক সহায়তার অংশ হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের এসব নগদ অর্থ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা ইসমাঈল, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জি.এম সাইফুল ইসলাম, স্থানীয় সমাজসেবক আলী নেওয়াজ চৌধুরী ইরান, উপজেলা পরিষদের সি.এ নুরুল হুদা প্রমুখ।'
এ সময় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, ‘পবিত্র ঈদুল ফিতরের আনন্দ অসহায় ও দুস্থদের ঘরে পৌঁছে দিতেই মাননীয় প্রধানমন্ত্রীর এই মানবিক উপহার। মাননীয় প্রধানমন্ত্রী দেশের গরীব-অসহায় তথা সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে আছেন। আমাদের বাঁশখালীতে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। আমি একজন সংসদ সদস্য হিসেবে সব সময় বাঁশখালীবাসীর কল্যাণে কাজ করবো।’