কার্যক্রম নিষিদ্ধ বরিশাল মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতারের প্রায় দুই মিনিটের একটি ভিডিও ১৮ মার্চ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। ওই দিনই নগরীর একটি মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বলে ভিডিওতে দেখা যায়।
জানা গেছে, সম্প্রতি জাতীয় দিবস ও জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালনের মধ্য দিয়ে নিজেদের সাংগঠনিক কার্যক্রমের জানান দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় বুধবার (১৮ মার্চ ) বরিশাল নগরীর একটি মসজিদে ইফতারের আয়োজন করেছে মহানগর আওয়ামী লীগ।
ইফতার মাহফিলে শতাধিক মুসুল্লিসহ দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব দোয়া অনুষ্ঠানে সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা, সাবেক চীপ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পরিবারের জন্য শান্তি কামনা করা হয়।
ইফতার মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পিতা শেখ মুজিবুর রহমান, ছেলে সজিব ওয়াজেদ জয়, আবুল হাসানাত আব্দুল্লাহ ও সাদিক আব্দুল্লাহর ছবি সম্বলিত একটি ব্যানার দুই ব্যক্তিকে টানিয়ে ধরে রাখতে দেখা গেছে। এরকম ইফতার মাহফিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নগরজুরে ব্যাপক আলোচনা তৈরী হয়।