ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দলের প্রতি আনুগত্যতা ও সাংগঠনিক দক্ষতায় মোস্তাক মিয়াকে মূল্যায়ন করলেন প্রধানমন্ত্রী

author
কুমিল্লা থেকে শেখ ফরিদ উদ্দিন

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬ সকাল ৮:৩৩
ad003
বিএনপির ত্যাগী নেতা দলটির সহ সাংগঠনিক সম্পাদক  মোস্তাক মিয়া কে মূল্যায়ন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁকে দেশের প্রাচীন জেলা  কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় বর্তমান সরকারের স্থানীয় সরকার বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে নিয়োগ প্রদান করা হয়েছে।

বিগত আওয়ামী সরকারের আমলে  অত্যাচার-নির্যাতনের শিকার দক্ষ সংগঠক  বিএনপির এই ত্যাগী নেতাকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়ায় দারুণ খুশি  কুমিল্লার  সর্বস্তরের দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। বিএনপির দুর্দিনে দলীয় নেতাকর্মী তথা কুমিল্লা বাসীর পাশে থাকা মোস্তাক মিয়া কে  এ ভাবে প্রধানমন্ত্রী মূল্যায়ন করায় কৃতজ্ঞতা জানান কুমিল্লার  সাধারণ মানুষ।

উল্লেখ্য, বিগত আওয়ামী শাসনামলে মোস্তাক মিয়া  ছিলেন মাঠের রাজনীতিতে অগ্রভাগে। নিজ সংসদীয় আসনের দলীয় সব কর্মসূচি পালন, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, নিজ উদ্যোগ ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি নিয়ন্ত্রণ করেছেন অত্যান্ত যোগ্যতা ও দক্ষতার সন্গে  জেলা রেড ক্রিসেন্টের কার্যক্রম ও ডায়াবেটিক সোসাইটির  সকল কার্যক্রম । কুমিল্লা  বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে থাকা কালীন সময়ে জেলার প্রতিটা ইউনিটে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে তৃনমূল পযার্য়ে দলের ভীতকে করেছেন মজবুত ও শক্তি শালী । ছাত্র দলের রাজনীতির মাধ্যমে বিএন পিতে সম্পৃক্ত হয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রানীত হয়ে পরবর্তীতে দলের চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে  বিএনপির ১৯ দফা বাস্তবায়নের মাধ্যমে দলীয় প্রতিটা স্তর পার করে  দীর্ঘ রাজনৈতিক বর্ণাঢ্য জীবনে মোস্তাক মিয়া ছিলেন   দলীয় শৃঙ্খলা রক্ষায় এবং  নেতৃত্বের প্রতি আনুগত্য শীল। বিগত ১৫ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রত্যেকটা কর্মসূচী বাস্তবায়নে মোস্তাক মিয়ার ভূমিকা ছিল প্রশংসনীয়। তাঁর রাজনৈতিক  জীবনের ত্যাগ তিতীক্ষা এবং দলের প্রতি অকৃত্রিম ভালো বাসা আর দলীয় শৃঙ্খলার প্রতি কঠোর  মনোযোগীই তাঁকে  আজকের এই অবস্থানে নিয়ে আসছে বলে অনেকে মনে করেন।  তাঁর রাজনৈতিক জীবনের একনিষ্ঠতা এবং  দলের প্রতি  আনুগত্যতার  ফসল হিসেবে দলের চেয়ারম্যান তারেক রহমান তাঁকে মূল্যায়ন করেই কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক  নিয়োগ দিয়েছেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞজন মনে করেন।  মোস্তাক মিয়া জনপ্রত্যাশা পূরনে সফলতা অর্জনে সক্ষম হবেন এমন প্রত্যাশাই করছেন কুমিল্লার সচেতন নাগরিক সমাজ।   

নবনিযুক্ত কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক মোস্তাক মিয়া  তাঁর  প্রতিক্রিয়ায় যায় যায় দিনকে বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া দায়িত্ব সততা এবং নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করবো। তাঁকে প্রশাসক নিয়োগ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

মোস্তাক মিয়া বলেন,বিগত সৈরাচার আমলে স্থানীয় সরকারের তৃনমূল পর্যায়ের সকল দূর্নীতির মুলোতপাটন করে  গ্রামীণ অবকাঠামোর প্রকৃত  উন্নয়ন এবং সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নই আমার মূল লক্ষ্য।  তিনি আরও বলেন,অফিসে শৃংখলা আনয়নসহ দূর্নীতি জিরোটলারেন্স  এর মাধ্যমে সর্বক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী  কে ফলো করে  জন আকাংখার প্রতিফলন  ও বাস্তবায়নে আমি আমার দায়িত্ব পালন করে যাবো। ইনশাআল্লাহ।  এজন্য সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT