ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বোরহানউদ্দিন ফাউন্ডেশন এর উদ্যোগে ১৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

author
স্টাফ রিপোর্টার ভোলা

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৬ সকাল ১১:১৪
ad003
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বোরহানউদ্দিন ফাউন্ডেশন,ঢাকা-এর উদ্যোগে  উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার ১৫০টি সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা ওই সামগ্রী বিতরণ করেন।

ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা সরাসরি উপকারভোগীদের বাড়িতে গিয়ে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন। যাতে তাঁদের মাঝেও ঈদের আনন্দ ছুঁয়ে যায়।

উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে জোলেখা খাতুন বলেন,“এবার আমার মা-হারা নাতনিকে ঈদের দিনে মিষ্টিমুখ করাতে পারবো।” এছাড়া অন্যান্য উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অর্থ সম্পাদক প্রকৌশলী নুর মোহাম্মদ, প্রচার সম্পাদক আতিকুর রহমান হাওলাদার, পরিকল্পনা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজিমউদ্দীন ফরাজি, দপ্তর সম্পাদক ওসমান তারেক, সহ-প্রচার সম্পাদক শিহাব উদ্দিন হাওলাদার, কার্যনির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন হাওলাদার, মেহেদী হাসান।
 
বোরহানউদ্দিন ফাউন্ডেশন, ঢাকা’র সাংগঠনিক সম্পাদক নাজিমউদ্দীন ফরাজি জানান, ফাউন্ডেশনের সভাপতি জহুরুল হক ও সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের যৌথ নেতৃত্বে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT