কুমিল্লার বরুড়ায় যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সর্বস্তরের জনসাধারণের সাথে ঈদের নামাজ আদায় করলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন (এমপি)।
২১ মার্চ শনিবার সকাল সাড়ে ৯টায় বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বরুড়ার প্রধান ঈদ জামাতে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মন্ত্রী জাকারিয়া তাহের (সুমন) এমপি।
ঈদের নামাজের পর সর্বসাধারণের সাথে তিনি ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এদিন ঈদের জামাতে ইমামতি করেন চট্টগ্রাম মিরসরাই দরবার শরীফের পীর সাহেব হযরতুল আল্লামা মুফতি মুহাম্মদ সালাহ উদ্দিন লতিফি (আল ক্বাদেরী)।
এদিন ঈদের জামাতে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মোঃ আবুল বাসার ভূঁইয়া, বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আহসান হাফিজ, বরুড়া থানা অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম, ঈদগাহ কমিটির সভাপতি হাজী মুহাম্মদ জুনাব আলী, সাধারণ সম্পাদক মাওলানা ফজলুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইলিয়াস আহমদ, বরুড়া উপজেলা বিএনপির সহ সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, জাপান প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মোঃ আবুল কাশেম, সৌদি আরব প্রবাসী বিশিষ্ট মোঃ আবু তাহের, বরুড়া উপজেলা জুয়েলারি সমিতির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ সহ সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।