ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ইউএনও মোঃ ইমামুল হাফিজ নাদিম

লবণের গাড়ী রাস্তায় পানি পড়া অবস্থায় পেলে আটক করা হবে

author
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬ বিকেল ৪:১৯
ad003
টেকনাফের শাহপরীর দ্বীপ সড়কে লবণ পানি গাড়ী থেকে রাস্তায় পড়লে কঠোর আইনগত ব্যবস্থা নেবে প্রশাসন। জনসাধারণের চলাচলের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমামুল হাফিজ নাদিম।

উপজেলা প্রশাসন আয়োজিত ২৫ মার্চ ২০২৬ ইংরেজি সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, টেকনাফ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবীবুর রহমান, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক রফিক উল্লাহ, হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলী, টেকনাফ উপজেলা পরিষদ সিএ ছৈয়দ হোছাইন মামুন, সাংবাদিক গিয়াস উদ্দিন ভুলু সহ আরও অনেকে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কোনমতেই প্রধান সড়কে গাড়ী আনলোড করা যাবেনা ও লবণ পানি রাস্তায় পড়তে দেওয়া যাবে না। লবণ গাড়ী আনলোডের একটা নির্দিষ্ট সময় থাকে ওই আনলোড করা সময়ে প্রয়োজনে ইউনিয়ন পরিষদ প্রশাসক ও মেম্বারদের উপস্থিত থেকে একটু জরুরী মনে করে সময় দিতে বললেন ইউএনও। 

ইউএনও আরও বলেন, গাড়ী আনলোডের সময় ব্যবসায়ীরা কে কি ব্যবস্থা নিচ্ছে সেটা তাদের বিষয় তবে আমার টীমের প্রতি নির্দেশনা হল প্রয়োজনে গাড়ী আনলোডের সময় ভিডিও করে রাখবেন। কোন গাড়ী থেকে পানি পড়তেছে চিহ্নিত করে বের করুন৷ মনে রাখবেন, প্রশাসন আপনাদের শত্রু না সহযোগী। আপনারা ব্যবসা করেন তাতে কোন সমস্যা নেই তবে কোটি টাকার সড়ক রক্ষা করতে যা যা করা দরকার সকল ব্যবস্থা করা হবে। সরকারের পক্ষ থেকে সে নির্দেশনা আমাকে দেওয়া হয়েছে। আজকে থেকে টহল টীমে সেটা কার্যকর করা হবে। পরিশেষে তিনি আবারও বলেন রাস্তার মধ্যে কোন লবণ পানি পড়তে দেওয়া যাবেনা যেটা আজকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ আরও অনেকে বললেন সুতরাং এটাই সিদ্ধান্ত। লবণ বোঝাই গাড়ীকে যদি পানি পড়তেছে অবস্থায় সরেজমিনে পাওয়া যায় তাহলে সে গাড়ীটা আটক করা হবে। রাস্তায় যাতে লবণ লোডিং আনলোডিং করতে না হয় বা রাস্তা ছাড়া অন্য উপায়ে যাতে লবণ লোডিং করে গাড়ীটি আবার রাস্তায় স্মোথলি উঠতে পারে সেজন্য একটু দেরী হলেও যা যা উন্নয়ন করা দরকার প্রশাসনের পক্ষ থেকে সব করে দেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT