ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

author
রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬ সকাল ৭:০৫
ad003
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার  রাজস্থলী–বাঙ্গালহালিয়া সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটর বাইক চালক উক্যসিং মারমা (৩৪) নিহত হয়েছে।

বুধবার (২৫ মার্চ ২০২৬) রাত  সাড়ে ১১ টায়  উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের সেলমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, বাঙ্গালহালিয়া থেকে রাইখালী অভিমুখে একটি মোটরসাইকেল (নম্বর: চট্ট মেট্টো-হ ২২-৭৫৮৩) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে গাড়ী  চুরমার হলে এতে মোটর বাইক চালক উক্যসিং মারমা গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার উদ্যােশে  প্রস্তুতি নিলে ঘটনা স্থলে  তার মৃত্যু হয়।

নিহত উক্যসিং মারমা রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানাধীন রাইখালী মতি পাড়া গ্রামের সাচিংমং মারমার ছেলে।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকের আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের অতিরিক্ত গতি ও চালকের অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT