বরগুনার আমতলীতে যতাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে । দিবসটি পালন উপলক্ষে আমতলী উপজেলা প্রশাসন বিভিন্ন কর্ম সূচি গ্রহন করে । কর্ম সূচির মধ্যে ছিল প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি, সকাল ৬ টায় শহিদ স্নৃতি সৌধে পুস্পস্তবক অর্প্ণ , সকাল ৮ টায় পুলিশ, আনসার ভিডিপি, ফায়র সার্ভিস ,স্কাউটস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচকাওয়াজ।
সকাল ১০ টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা । উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ ড: মো: জামাল হোসেন , সহকারী কমিশনার (ভূমি) মো: আশরাফুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাহাঙ্গির হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্ম কর্তা চিন্ময় হাওলাদার, বিএনপির সাবেক সদস্য সচিব মো: তুহিন মৃধা, বীর মুক্তিযোদ্ধা মো: মনিরুল ইসলাম তালুকদার, সিদ্দিকুর রহমান, আলমগীর হোসেন, ইসলামী আন্দোলন আমতলী পৌর শাখার সভঅপতি মো: কামরুজ্জামান, আমতলী প্রেসক্লাবের সভাপতি ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম(প্রমুখ)।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো: আনোয়ারুল কবির ।