ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে জামায়াতের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন

author
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৬ সকাল ৮:১৫
ad003
পটুয়াখালীর বাউফল উপজেলা যুবদলের দুই নেতা শফিকুল ইসলাম লিটন ও ফরহাদ গাজীকে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে জখম করার প্রতিবাদে জামায়াত নেতা কর্মীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বাউফল  বিএনপি।

সকাল ১১ টায় পটুয়াখালী- ২ বাউফল আসনের বিএনপির সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের পৌর শহরের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. তসলিম তালুকদার। ওই সময় তিনি বিএনপি নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে জামায়াত কর্মীদের বিচার দাবী করেন। 

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT