ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অভাব তাই খাতা-কলম কিনতে পারি না আলোচনা শেষে ১৫০ শিক্ষার্থীকে খাতা-কলম বিতরণ

author
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৬ সকাল ৯:০০
ad003
কক্সবাজারের টেকনাফে অসহায় গরীব শিক্ষার্থীর মাঝে খাতা-কলম বিতরণ করা হয়েছে। জান্নাত-মান্নাত সেবা ফাউন্ডেশন এর সহযোগিতায় টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়া ২নং ওয়ার্ডের বৈদ্যগোনায় এ সভা অনুষ্ঠিত হয়।

টেকনাফ উপজেলা শ্রেষ্ঠ সিপিপির জাতীয় পদকপ্রাপ্ত ও নারী নেত্রী কুলসুমা বেগমের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন জান্নাত-মান্নাত সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাইফুদ্দীন মোহাম্মদ মামুন।  এছাড়াও এ সময় আরও অনেকে উপস্থিত ছিলেন।

সভায় ১৫০ জন অসহায় গরীব শিশু শিক্ষার্থীদেরকে খাতা-কলম বিতরণ করা হয়।

খাতা-কলম পাওয়া বৈদ্যগোনার শিশু রায়হানের বাবা নুর মোহাম্মদ বলেন, ভাল কাজ করতে ভাল মনের অধিকারী হওয়া দরকার। এ মহতী উদ্যোগ কজনেই বা নিতে পারে। আমরা আয়োজনকারীদের দৃষ্টি আকর্ষণ করে বলব এ মহতী উদ্যোগ যাতে সবসময় চলমান রাখে। আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়ে তাদের জন্য মন থেকে দোয়া করি।

অভিভাবকরা বলেন, এলাকার স্বার্থে, সমস্যা সমাধানের স্বার্থে, জান্নাত-মান্নাত সেবা ফাউন্ডেশনের চেষ্টায়, এ উদ্যোগ সহ সকল উদ্যোগ সবসময় চলমান থাকুক। তবে যারা মহৎ কাজ করতেছে তাদেরকে প্রশাসন তথা যার যার স্থান থেকে সকলের সহযোগিতা করা দরকার। 

সভায় আলোচনা হয় সবখানে পানির সংকট নিরসন করা, অপহরণ থেকে বাঁচতে ও অপহরণ প্রতিরোধে কি করা যায়, মাঅসহায় বাদ পড়া শিক্ষার্থীদের উপবৃত্তির আওতায় কিভাবে নিয়ে আসা যায়, মানবপাচারের কুফল ও ক্ষতি নিয়ে আলোচনা, এলাকাকে বাল্যবিবাহ মুক্ত রাখা, সচেতনমূলক প্রোগ্রাম বেশী বেশী করার উদ্যোগ কিভাবে নেওয়া যায়, যেকোন আপডেট বার্তা জানতে টেকনাফের একমাত্র সম্প্রচার গণমাধ্যম রেডিও নাফ ৯৯.২ এফএম বেশী বেশী শোনা, শিক্ষার্থীদের পড়াশোনার মান বৃদ্ধির জন্য সচেতন করতে সম্মিলিতভাবে কাজ করে যাওয়া, অন্ধকারাচ্ছন্ন জায়গা আলোকিত করতে পৌরসভার সহযোগিতায় বিদ্যুৎ লাইট স্থাপনের জন্য দ্রুত উদ্যোগ নেওয়া, যুবকদের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া, অবৈধ কার্যক্রম থেকে সচেতন ও দূরে রাখতে উদ্যোগ নেওয়া, অসহায়দের ভাঙ্গা ঘর সংস্কারের জন্য সরকার ও এনজিওর প্রতি প্রকল্প নিতে জোর দাবী, রোগজীবাণু সৃষ্টির আশঙ্কা থেকে নিরাপদে থাকতে ড্রেন প্রধান সড়ক সহ সবখানে নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন রাখা, নিয়মিত মশক নিধন স্প্রে করা চলমান রাখা, প্রকৃত জেলেদেরকে জেলে কার্ডের আওতায় নিয়ে আসা, সুবিধা পেতে যোগ্য তবে এখনও সুবিধার আওতায় না আসা অসহায় গরীব জনসাধারণকে বিনামূল্যে দ্রুত স্বাস্থ্যসম্মত টয়লেটের আওতায় নিয়ে আসা, সরকারি ভাতা আগে মোবাইলে পেলেও এখন না পাওয়ায় দ্রুত সমস্যার সমাধান করা, দরিদ্র শিক্ষার্থীদের জন্য সরকারের সহযোগিতায় বিশেষ ভাতা চালুর ব্যবস্থা করা সহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে। 

উপস্থিত অভিভাবক ও জনসাধারণের বক্তব্যে উঠে আসা এলাকার সমস্যাগুলো সমাধানের চেষ্টা করতে পৌর প্রশাসক তথা পৌরসভার দৃষ্টি আকর্ষণ করতে গুরুত্ব সহকারে নোট করা হয়। 

অভিভাবক ও জনসাধারণ বলেন, জান্নাত-মান্নাত সেবা ফাউন্ডেশনের চেষ্টায় সভায় উঠে আসা সমস্যাগুলো পৌর প্রশাসক ও এ ফাউন্ডেশনের সহযোগিতায় দ্রুত সমাধান হবে এটা আমাদের প্রত্যাশা।

জান্নাত-মান্নাত সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাইফুদ্দীন মোহাম্মদ মামুন বলেন, সমাজে অসহায়দের সংখ্যা বেশী। অকালে চলে যাওয়া আমার দুই মেয়ে জান্নাত-মান্নাতের স্মৃতি স্মরনীয় করে রাখতে তাদের নামে নামকরণ করা এ ফাউন্ডেশন ও শুভাকাঙ্খীদের চেষ্টায় সেবামূলক কার্যক্রম আজীবন চলমান থাকবে। যেকোন সমস্যায় যেকোন কাজে আপনার সকল সমস্যার কথা অতীতের মত আমাকে জানাবেন। আল্লাহর সন্তুষ্টির জন্য ও দোয়া পেতে সহযোগিতা করে পাশে থাকার চেষ্টা করব ইনশাহআল্লাহ। তবে সমাধানের মালিক আল্লাহ। সব মিলিয়ে আমি আমার সেবামূলক কার্যক্রম চলমান রাখতে টেকনাফ উপজেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ, এলাকাবাসী, শুভাকাঙ্খীর দোয়া, ভালবাসা, সহযোগিতা, সমর্থন ও সু-পরামর্শ কামনা করছি।

পরিশেষে নাস্তা বিতরণ শেষে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে আয়োজিত সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT