ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

author
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৬ দুপুর ৩:৩৫
ad003
পিরোজপুরের নেছারাবাদে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল” এই স্লোগানকে সামনে রেখে শনিবার (২৭ মার্চ) বিকেলে চাঁন মিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলাটি ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। মাঠজুড়ে ছিল দর্শকদের ভিড় এবং খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ। তিনি বক্তব্যে বলেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, নিয়মিত ক্রীড়া চর্চা যুবসমাজকে সুস্থ, সবল ও শৃঙ্খলাবদ্ধ করে গড়ে তোলে। তাই সমাজের সকলকে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করার আহ্বান জানান তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম-আহ্বায়ক আতিকুল ইসলাম লিটু, সোহেল মৃধা, রাজীব রায়হান, মেহজাবিন কিবরিয়া শোহেব, পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মশিউর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

টুর্নামেন্টটির সার্বিক সহযোগিতায় ছিল এলাকার যুব সমাজ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনটি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

উল্লেখ্য, ফাইনাল খেলায় 'চাঁন মিয়া স্মৃতি ফুটবল দল ও জিয়া স্মৃতি ফুটবল দল অংশগ্রহণ করেন। খেলা গোলশূন্যভাবে শেষ হয় এবং ট্রাইবেকারে জিয়া স্মৃতি ফুটবল টিম জয়লাভ করেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT