ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমির বার্ষিক সাধারণ সভা ও সাহিত্য একাডেমি পদক প্রদান

author
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬ সকাল ১০:৩৩
ad003
ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির ৪৩তম বার্ষিক সাধারণ সভা  গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এবারের সাধারণ সভা বিশিষ্ট লেখক-গবেষক, ইতিহাসবিদ, কবি ও ভাষা সৈনিক আহমদ রফিক স্মরণে অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি জয়দুল হোসেন। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল আমিন।

সভায় বিগত বছরে মৃত্যুবরণকরা গুণিজনদের স্মরণ করে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় ও তাদের জন্য শোক প্রকাশ করা হয়।

বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল হান্নান খন্দকার।

সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান শিশির, প্রখ্যাত লেখক জিয়াউদ্দিন ঠাকুর।

বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আছরারুন নবী মোবারক, বীর মুক্তিযোদ্ধা ওয়াছেল সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন আহম্মেদ, বজলুর রহমান, নারী নেত্রী ফজিলাতুন নাহার, ফারুক আহামদ ভূইয়া, অধ্যাপক শেখ জাহাঙ্গীর, ডা. শ্যামল দাশ গুপ্ত, মুসলেম উদ্দিন সাগর, এডাব সভাপতি এস. এম শাহীন, মনিরুল ইসলাম শ্রাবণ প্রমুখ।

৪৩ বছরের পথ চলায় সংগঠনে বিশেষ অবদানের জন্য এই বছর ডা. আহমদ আল-মামুন এবং কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীরকে সাহিত্য একাডেমি পদক ও সম্মাননা প্রদান করা হয়।

বার্ষিক সাধারণ সভায় সাহিত্য একাডেমির শতাধিক নবীন-প্রবীণ সদস্য অংশ গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT