ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সলামপুর কর্মবীর সংস্কার কল্যান সংস্থার উদ্যোগে ঈদ পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত

author
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬ সকাল ৭:৫৯
ad003
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিসের সেচ্ছাসেবী সংগঠন ‘কর্মবীর সংস্কার কল্যান সংস্থা’র উদ্যোগে ঈদ পুনর্মিলনী-২০২৬ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ শুক্রবার বিকালে ইউনিয়নের মাঝের পাড়া আল কুরআন আর্দশ এবতেদায়ী মাদ্রাসার হল রুমে সংগঠনের সদস্যদের নিয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়। 
সংগঠনের উদ্যোক্তা নুরুল আমিনের সভাপতিত্বে ও সাবেক সহ-সভাপতি হারুন আর রশিদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন। সাবেক সাংগঠনিক সম্পাদক হাফেজ সাইদ আনছারের কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান এতে স্বাগত বক্তব্য রাখেন কর্মবীর সংস্কার কল্যান সংস্থার সাবেক সভাপতি আনোয়ারুল আজম খোকন।

সভায় আরো বক্তব্য রাখেন ছৈয়দ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রাসেল, এডভোকেট মোঃ ফারুক, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ জুবায়ের, ওসমান সরওয়ার, এডভোকেট এহসানুল কায়েস, মাঈনুল হাসান লিটন, হেলাল উদ্দিন শিমুল, ইঞ্জিনিয়ার তানভীর সিফাত, ব্যাংকার মিনহাজ উদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্য এস কে সালাহ উদ্দিন, এডভোকেট তানভীর মো: তামীম, ইফতেখার ঈসপ, মাষ্টার রেজাউল করিম প্রমুখ।

অনুষ্ঠান শেষে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করতে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির আহবায়ক আনোয়ারুল আজম খোকন, সদস্য সচিব মোঃ জুবায়ের, যুগ্ন আহবায়ক যথাক্রমে হারুন আর রশিদ, ওসমান সরওয়ার, হারুনুর রশিদ রাসেল, এডভোকেট মোঃ ফারুক, হেলাল উদ্দিন শিমুল, মাঈনুল হাসান লিটন ও ইঞ্জিনিয়ার তানভীর সিফাত।
সবশেষে মোনাজাতের মাধ্যমে ঈদ পুনর্মিলনী উৎসব সমাপ্ত করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT