ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তালতলীতে দিনব্যাপী 'পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস' অনুষ্ঠিত

author
তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬ সকাল ১১:০৭
ad003
বরগুনার তালতলীতে আধুনিক, বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নে "পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস" অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে এ "পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস" অনুষ্ঠিত হয়। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মনিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক রথীন্দ্রনাথ নাথ বিশ্বাস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মোঃ ইলিয়াস। এসময় কংগ্রেসে কৃষক প্রতিনিধি, পার্টনার ফিল্ড স্কুলের কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, 'কৃষকের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। এ ধরনের কংগ্রেসে কৃষক প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময়, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ এবং উদ্ভাবনী চর্চার প্ল্যাটফর্ম তৈরি করে। তাই ভবিষ্যতে এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।'
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT