ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ক্লাশ চলাকালীন ধসে পড়েছে শ্রেনীকক্ষের ছাদের পলেস্তরা। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
তবে খসে পড়া পলেস্তরা শ্রেনী কক্ষের খালি জায়গায় পড়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। অবশ্য আতঙ্কিত শিক্ষার্থীরা ছুটাছুটি করে ক্লাশ থেকে বের হয়। ওই ভবনের আরো দুটি শ্রেনী কক্ষের ক্লাশ বন্ধ করে দেয়া হয়।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, ষষ্ঠ শেনীর “বি” শাখার ক্লাশ চলাকালীন ঘটনাটি ঘটে। ছাদ থেকে বড় আকারের পলেস্তরার একটি অংশ খসে মেঝেতে পড়ে। এ সময় বিকট শব্দ হলে আতঙ্ক দেখা দেয়। পরে শিক্ষার্থীদের অন্য ক্লাশে সরিয়ে নেয়া হয়।
মোগড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আব্দুস বলেন, “ঝুঁকি নিয়েই ভবনটিতে ক্লাশ করানো হত। সোমবার ভবনের একটি কক্ষে ছাদ থেকে পলেস্তরা খসে পড়ে। তবে খসে পড়া পলেস্তরা কারো উপর পড়েনি। আমরা শিক্ষার্থীদের সরিয়ে অন্যত্র ক্লাশ করিয়েছি।