ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস লাইনের বিরুদ্ধে অভিযান, ৪৫টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

author
স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬ দুপুর ১:৩৮
ad003
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুরে অবৈধ গ্যাস লাইনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।

সোমবার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ৬শত ফুট অবৈধ গ্যাস লাইন  বিচ্ছিন্নসহ ৪৫টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ৭জন অবৈধ গ্যাস ব্যবহারকারিকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিজা খাতুন।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিশন কোম্পানির উপ-ব্যবস্থাপক (বিক্রয়) মোঃ শফিকুল হক উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, দীর্ঘদিন ধরে বৈধভাবে নতুন গ্যাস সংযোগ বন্ধ থাকার সুযোগে একটি অসাধু চক্র সদর উপজেলার বিভিন্ন গ্রামে অবৈধভাবে বাসা-বাড়িতে গ্যাস সংযোগ দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে।

গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে সুহিলপুর ইউনিয়নের কলামুড়ি গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কওে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির লিমিটেড কর্তৃপক্ষ। অভিযান কালে ৬শত ফুট অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ,  ৪৫টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৭জন অবৈধ গ্যাস ব্যবহারকারীকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সম্পর্কে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির উপ-ব্যবস্থাপক (বিক্রয়) মোঃ শফিকুল হক জানান, অবৈধ গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করার কিছুদিনের মধ্যে আবারো কিছু অসাধু চক্র নতুন করে অবৈধ সংযোগ দেয়। এর ফলে সম্পূর্ণভাবে অবৈধ সংযোগ বন্ধ বা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অবৈধ সংযোগ বিচ্ছিন্নের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT