ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিসিতে অটোমেটিক গার্বেজ ডাম্প ট্রাক সংযোজন

author
বরিশাল অফিস

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬ দুপুর ২:৪৮
ad003
বরিশাল নগরীর পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল করতে ১ টি অটোমেটিক গার্বেজ ডাম্প ট্রাক ও ৩ টি সাধারণ গার্বেজ ডাম্প ট্রাক সংযোজন করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) ডাম্প ট্রাক চারটি উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক (দায়িত্বপ্রাপ্ত মেয়র) এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

জানা গেছে, নগরীতে ৫ লক্ষাধিক মানুষের ব্যবহৃত বর্জ্যে প্রতিদিন নির্ধারিত ডাস্টবিন ও স্থানগুলোতে স্তুপ জমে যায়। যা সড়াতে কয়েকটি গার্বেজ ডাম্প ট্রাকের সহায়তায় সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের নানা ধকল পোহাতে হয়। এ থেকে উত্তোরনের জন্য ও নগরীর পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল করতে সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন দায়িত্ব নিয়েই নতুন আরও চারটি গার্বেজ ডাম্প ট্রাক সংযোজন করেছেন। এর মধ্যে একটি অটোমেটিক গার্বেজ ডাম্প ট্রাক। মঙ্গলবার তিনি গার্বেজ ডাম্প ট্রাক চারটি উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, সচিব রুম্পা সিকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম শুভ্র, নির্বাহী প্রকৌশলী (পরিবহন) জহিরুল ইসলাম টিপু, প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস, পরিচ্ছন্নতা কর্মকর্তা ইউসুফ আলী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,কর্মচারীবৃন্দ। এর আগে হেমায়েতউদ্দীন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের দক্ষিণ পাশে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থ বসতবাড়ি পরিদর্শনে যান সিটি প্রশাসক। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। এর আগে অগ্নিকান্ড ঘটনার পরপরই ক্ষতিগ্রস্থ বাসিন্দাদের তাৎক্ষনিকভাবে বিশুদ্ধ পানি ও খাবারের ব্যবস্থা করেন তিনি। এছাড়া ৩১ মার্চ প্রশাসক অ্যাডভোকেট শিরীন নগরীর শিশু নীড় স্পেশাল কমিউনিটি হাব পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT