ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যক্রম পরিদর্শনে সহকারী পরিচালক ফরিদা ইয়াছমিন

author
রামু(কক্সবাজার)প্রতিনিধি

প্রকাশিত : ১ এপ্রিল, ২০২৬ দুপুর ১:৩০
ad003
রামুতে মহিলা বিষয়ক অধিদ্প্তর দ্বারা পরিচালিত বিভিন্ন প্রকল্পের সার্বিক কার্যক্রম পরিদর্শণ করেন অধিদপ্তরের সহকারী পরিচালক (মুল্যায়ন) ফরিদা ইয়াছমিন। ৩১মার্চ (মঙ্গলবার) সকাল ১০টায় রামু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হলে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।

এরপর তিনি রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের কিশোর-কিশোরী ক্লাব পরিদর্শন করেন। পরিদর্শণকালে ক্লাবের শিক্ষার্থীদের মনোমুদ্ধকর সংগীত ও আবৃত্তি পরিবেশনায় তিনি মুগ্ধ হন।

ক্লাব পরিদর্শন শেষে তিনি দিনব্যাপী পরিদর্শনের সূচী অনুযায়ী (VWB), সমিতির রেজিষ্ট্রেশন, কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে কৌশল বিনিময় ও দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন। এসময় রামু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় দ্বারা পরিচালিত সকল কার্যক্রমের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন। 

পরিদর্শনকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রামু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুরাইয়া আমিন, কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটর মিঠুন নাথ, সংগীত শিক্ষক আবুল কাশেম, আবৃত্তি শিক্ষক ইশায়াত নুরসহ বিভিন্ন শিক্ষার্থীদের অভিভাবকগণ।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT