ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

author
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ১ এপ্রিল, ২০২৬ দুপুর ১:৩৮
ad003
কক্সবাজারের চকরিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

আজ বুধবার (১ এপ্রিল) দুপুর একটার দিকে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনাস্থ  চারা বটতলী এলাকায়  এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন ডুলাহাজারা ইউনিয়নের হেলাল উদ্দিনের কন্যা বকেয়া মনি (৮) এবং চিচিংগা ইউনিয়নের সওদাগরঘোনার চারা বটতলী এলাকার মিরাজ উদ্দিনের কন্যা হুজাইফা জান্নাত (৫)। দুই শিশু পরস্পর মামাতো-ফুফাতো বোন।

স্থানীয়রা জানান , কয়েকদিন আগে বকেয়া মনি চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনার চারা বটতলী এলাকায় তার নানার বাড়িতে বেড়াতে আসে। বুধবার দুপুরে বকেয়া মনি ও তার মামাতো বোন হুজাইফা জান্নাতসহ আরও কয়েকজন মিলে পাশের পুকুরে গোসল করতে নামে। এ সময় দুই শিশু পুকুরের গভীর অংশে ঢুবে যায়।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। দুই শিশুর অকালমৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবাবে চলছে স্বজনদের আহাজারি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন , পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি । ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহন করা হবে ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT