টেকনাফের বাহারছড়ায় মদসহ উখিয়ার ১ কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আজ ১ লা এপ্রিল ২০২৬ ইংরেজি বুধবার সকাল ১১ টায় কোস্টগার্ড আউটপোস্ট বাহারছড়া কর্তৃক টেকনাফ থানাধীন বাহারছড়ার উত্তর শিলখালী এলাকা সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২টি ইজিবাইক তল্লাশি করে প্রায় ১ লক্ষ ৩ হাজার টাকা মূল্যের ১১৫ লিটার দেশীয় মদ ও নগদ ২ হাজার ৩৩০ টাকা সহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়।
আসামি হল নাজিম উদ্দিন (১৯), পিতাঃ মেহের আলী গ্রামঃ মনখালী, পোস্টঃ জালিয়াপালং, থানাঃ উখিয়া জেলাঃ কক্সবাজার।
এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অপর ১ মাদক কারবারি ইজিবাইক রেখে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত দেশীয় মদ, ইজিবাইক, নগদ অর্থ ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বাংলাদেশ কোষ্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন সুমন আল মুকিত তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।