ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৩২টি ড্রামে ভর্তি ৫ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটিতে থাকা মোঃ ফয়সাল মিয়া নামে ১জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ উপজেলার পূর্বভাগ বাজারের সেলিম এন্টারপ্রাইজে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।
এ সময় দোকানটিতে অবৈধভাবে মজুদ করা ২৮ ড্রাম ডিজেল ও ৪ ড্রাম মবিল পাওয়া যায়। যার পরিমান ৫ হাজার লিটারের বেশি।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চলমান জ্বালানি তেল সংকটের মাঝে অবৈধভাবে তেল মজুদ করায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্বভাগ বাজারে সেলিম এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সেখান থেকে অবৈধভাবে মজুদ করা ৫ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার ও প্রতিষ্ঠানে থাকা মো. ফয়সাল নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা। উদ্ধারকৃত জ্বালানি তেল উম্মুক্তভাবে বিক্রয় করা হবে। এ ধরনের অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।