ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত মূল্যে বিক্রি, সীতাকুণ্ডে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

author
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ২ এপ্রিল, ২০২৬ দুপুর ২:০২
ad003
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুরের সিডিএ আবাসিক এলাকায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে  ৪০ হাজার টাকা জরিমানা করেছে।

আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল)  দুপুর ১২ টার সময় সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে  উপজেলার সলিমপুর  ইউনিয়নের  সিডিএ এলাকায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে  সান গ্যাস ও ম্যাপস এলপিজি ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। 

জানা যায়, সান গ্যাস ও ম্যাপস এলপিজি ডিলারের প্রতিনিধিরা দুটি মিনি ট্রাকে করে গ্যাস সিলিন্ডার এনে স্থানীয় দোকানদারদের কাছে সরবরাহ করছিল। এ সময় তারা সরকারিভাবে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে বলে দাবি করে  অতিরিক্ত মূল্যে বিক্রি করছিল। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালিয়ে অনিয়মের সত্যতা পায় এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

সীতাকুণ্ড সহকারি কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকার এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি করবে চিন্তা করে আগেভাগেই ব্যবসায়ীরা দাম বৃদ্ধি করেছে। পাইকারি ১২৯০ টাকা ক্রয় করে খুচরা বাজারে ১৯ শত টাকায় বিক্রি করছে।কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT