ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ মডেল থানা ওসির নের্তৃত্বে অভিযানে গ্রেফতার-৮

author
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২৬ সকাল ৯:৫৩
ad003
টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ০৮ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের সার্বিক দিক-নির্দেশনা মোতাবেক টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নের্তৃত্বে চৌকশ অফিসার এসআই (নিঃ) আব্দু সালাম, এসআই (নিঃ) জাফর আলম, এএসআই (নিঃ) শাহ আলম, এএসআই (নিঃ) মোঃ আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স সহ গতকাল ৩ এপ্রিল ও আজ টেকনাফ থানা এলাকার গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধারকে সামনে রেখে পৃথক অভিযান পরিচালনা করে আসামীদেরকে গ্রেফতার করা হয়।

এ সময় জিআর- ২৬৭/২০৯ (সদর) এর ০১ বছর সশ্রম কারাদন্ড ও ১০,০০০/-টাকা অর্থদন্ড অনাদায়ে অতিরিক্ত ০১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী মোঃ ফারুক (২৭), পিতা-মৃত ইয়াকুব, সৎ পিতা-মোঃ রোস্তম আলী, মাতা-রহিমা বেগম, সৎ মাতা-খতিজা বেগম, সাং-পশ্চিম মহেশখালীয়া পাড়া, রুস্তমের বাড়ী, ০৯ নং ওয়ার্ড, হোয়াইক্যং ইউনিয়ন, জিআর-৬৭০/১৯ (টেকনাফ) এর ০১ বছর ০৬ মাস সশ্রম কারাদন্ড ও ১০,০০০/-টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী সৈয়দ আলম প্রঃ বাদশা, পিতা-মোঃ হোছন, সাং-খারাংখালী, পশ্চিম মহেশখালী পাড়া, ০৩ নং ওয়ার্ড, হোয়াইক্যং ইউনিয়ন, এসটি-৯৯১/১৩, জিআর-২৮৩/১৩ এর আসামী নুরুল আমিন, পিতা-তোফায়েল আহম্মদ, সাং-গোদারবিল, আবু ছৈয়দ মেম্বারের বাড়ীর পার্শ্বে, জিআর-৬২৮/২২ (টেকনাফ) ও টেকনাফ মডেল থানার মামলা নং-১৫(০১)২৬ এর আসামী আব্দুল মতলব, পিতা-আব্দুল করিম, সাং-হাজম পাড়া (নুরুল আজিমের বাড়ীর পাশে), ০৭নং ওয়ার্ড, জিআর-২৩০/২২ ও জিআর-৫৪৪/১৭ এর ০২ টি পরোয়ানাভুক্ত আসামী ফকির আহম্মেদ, পিতা-মৃত ঠান্ডা মিয়া, মাতা-বানু বিবি, সাং-পশ্চিম মহেশখালীয়া পাড়া (আব্দু সওদাগরের বাড়ীর পাশে), ০৯ নং ওয়ার্ড, মধ্য হ্নীলা, হোয়াইক্যং ইউপি, জিআর-১৫৬/১৫ এর পরোয়ানাভুক্ত আসামী শেখ আহম্মদ, পিতা -ছৈয়দ আহম্মদ, সাং-লেদা মৌলভী পাড়া, ৮ নং ওয়ার্ড, হ্নীলা ইউপি, টেকনাফ থানার মামলা নং-১(০৪)২৬ এর আসামী মোঃ মাহবুব (৩০), পিতা-মোঃ আলী জোকায়েত, মাতা-মৃত রশিদা খাতুন, সাং-নাইট্যং পাড়া, ০১ নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা ও টেকনাফ থানার মামলা নং-১০(০৪)২৬ এর আসামী সুকি মং তং (৩৩) গ্রেফতার, পিতা- নিউলা অং তং, মাতা- গুং মাইছিং তঞ্চঙ্গ , সাং- লম্বা ঘোনা, ওয়ার্ড নং-০৪, হোয়াইক্যং ইউপি, সর্বথানা- টেকনাফ, জেলা- কক্সবাজারকে গ্রেফতার করা হয়। 

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ওয়ারেন্ট তামিলের অভিযান অব্যাহত রয়েছে। একটি সুন্দর ও মাদকমুক্ত টেকনাফ উপহার দিতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT