ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরে ১৬ কোটি টাকায় সংস্কার হচ্ছে উপজেলা সড়ক

author
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৪
ad003
অবশেষে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিষদ সড়কটি সংস্কার কাজ শুরু করা হয়েছে। ১৬ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে শহরের থানার মোড় থেকে মডেল মসজিদ পর্যন্ত কাজটি আজ শনিবার (৪) উদ্বোধন করা হয়েছে। এ সড়কে চলাচলকারী হাজার হাজার জনগণ প্রায় ৬-৭ বছর ধরেই ভোগান্তিতে ছিলেন। 

সকাল ১১টার দিকে দোয়া অনুষ্ঠানের পর মাটি কেটে কাজটির উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মো. আবুল খায়ের ভূঁইয়া। বাংলাদেশ নৌবাহিনীর ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লি: কাজটি বাস্তবায়ন করছে। 

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মেহেদী হাসান কাউছার বলেন, ১৬ কোটি ৫৭ লাখ ৮৭ হাজার টাকা ব্যায়ে আইইউজিআইপি প্রকল্পের অধিনে ড্রেন ও অত্যাধুনিক লাইটিংসহ প্রায় দুই কিলোমিটার রাস্তার কাজ উদ্ধোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া,  উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভুইয়া, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, বিএনপি নেতা সফিকুল আলম আলমাস প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT