ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে উপজেলা মহিলা দলের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

author
রামু(কক্সবাজার)প্রতিনিধি

প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:২০
ad003
কক্সবাজারের রামুতে উৎসবমুখর পরিবেশে উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের ‘ঈদ পুনর্মিলনী’ ও নির্বাচন পরবর্তী ‘মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকেলে রামুর স্থানীয় একটি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রামু উপজেলা মহিলা দলের সদস্য সচিব নাজমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের আহ্বায়ক ও ইউপি সদস্য রাবেয়া বশরী। উপজেলা মহিলা দলের সদস্য নুসরাত শারমিন রেশমীর সঞ্চালনায় সভায় জেলা ও রামুর ১১টি ইউনিয়ন থেকে আগত নেত্রীবৃন্দ ঈদ শুভেচ্ছা বিনিময় ও সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সভাপতির বক্তব্যে নাজমা আক্তার বলেন, "জাতীয়তাবাদী মহিলা দলের হাত ধরেই আজ পাড়া-মহল্লা ও গ্রামের সাধারণ নারীরা ঐক্যবদ্ধ হচ্ছে। নারীরা তাদের নায্য অধিকার সম্পর্কে সচেতন হচ্ছে এবং স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাচ্ছে।"

তৃণমূল পর্যায়ে দলের আদর্শ ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন:

"আগামী দিনে জননেতা ও নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজলের হাতকে শক্তিশালী করতে মহিলা দল অগ্রণী ভূমিকা পালন করবে। সদ্য সমাপ্ত নির্বাচনে আমাদের নেতাকর্মীরা যে সাহসী ও সক্রিয় ভূমিকা রেখেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। তৃণমূলের এই নিষ্ঠার জন্য লুৎফুর রহমান কাজল ভাই ও শিরিন ভাবী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।"

নাজমা আক্তার আরও অঙ্গীকার ব্যক্ত করেন যে, সাধারণ নারীরা যাতে সহজে জনকল্যাণমূলক সেবা ও অধিকার পায়, সেজন্য রামু উপজেলা ও ইউনিয়ন মহিলা দল ‘অতন্দ্র প্রহরীর’ মতো কাজ করে যাবে। এ সময় তিনি মহিলা নেত্রীদের সাংগঠনিক পরিধি বাড়াতে সিনিয়র নেতাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

কক্সবাজার জেলা মহিলা দলের নেত্রী নাছিমা আক্তার বকুল তার বক্তব্যে বলেন, "নাজমা ও রাবেয়া বশরীর মতো দক্ষ সংগঠকদের নেতৃত্বে আমাদের সংগঠন আরও সুসংহত হবে। আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় জেলা মহিলা দল শক্তিশালী হলে লুৎফুর রহমান কাজলের নেতৃত্ব আরও বেগবান হবে।"

উক্ত মতবিনিময় সভায় উপজেলার ১১টি ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নারী নেত্রী ও কর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভা শেষে সকলে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং আগামী দিনের রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT