চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অংগ সংগঠনের উদ্যেগে এডিপির চেয়ারম্যান কর্নেল (অবঃ) অলি আহমেদ এর বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে।
(৪ এপ্রিল) শনিবার বিকেল ৩ ঘটিকায় চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত ঝাড়ু মিছিলটি গাছ বড়িয়া পুরাতন কলেজ গেইট থেকে আরম্ভ হয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অতিক্রম করে খানহাট সত্বরে শেষ হয়। হাজার নেতা কর্মির উপস্থিতিতে মিছিলটিতে ঝাড়ু হাতে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অবঃ) অলির বিরুদ্ধে শ্লোগান দিতে দেখা যায়। এবং চন্দনাইশের মাটি জসিম ভাই-এর ঘাঁটি, চন্দনাইশের মাটি তারেক রহমানের ঘাঁটি শ্লোগানে মুখরিত ছিল।
মিছিল শেষে বিএনপি নেতা এম এ হাসেম রাজু বক্তব্যে বলেন অলি পুত্র অধ্যাপক ওমর ফারুক নির্বাচনে হারার পর অলি আহমেদ পাগলের পলাপ আরম্ভ করেছেন। স্বাধীনতার ইতিহাস বিকৃত করে, স্বাধীনতার পরাজিত সৈনিকদের সাথে আঁতাত করে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে কটূক্তি করে, দেশ মাতা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অপপ্রচার করে বক্তব্য দেন, বর্তমান প্রধান মন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে ও কটুক্তি করে।
এক এগারো কুশলিলব আক্ষায়িত করে এম এ হাসেম রাজু বলেন আগামীকাল (৫ এপ্রিল) রবিবার থেকে কর্নেল ( অবঃ) অলি আহমেদ কে চন্দনাইশে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের নুরুল কবির, যুবদলের মোহাম্মদ শহিদুল ইসলাম, যুবদল নেতা মোহাম্মদ সেলিম, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আকম মোজাম্মেল হক, চন্দনাইশ পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মাহামুদুর রহমান মাদু, যুবদলের সাবেক আহবায়ক নেছার উদ্দিন, চন্দনাইশ উপজেলা বিএনপি নেতা আবদুল মাবুদ, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সদস্য ওসমান চৌধুরী, দোহাজারী বিএনপি নেতা বাবু খান, বরমা ইউনিয়ন বিএনপির আহবায়ক নাছির সিকদার, জোয়ারা ইউনিয়ন বিএনপি নেতা ফোরকান হাবিব, ধোপাছড়ী ইউনিয়ন বিএনপির আহবায়ক মজিবুল হক খোকা, সদস্য সচিব মোজাম্মেল হক, চন্দনাইশ উপজেলা বিএনপি নেতা আরিফুল হক, দোহাজারী পৌরসভা যুবদলের আহবায়ক ইফতেখার হোসেন, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সদস্য আবদুল মন্নান রানা, যুবদল নেতা সেকান্দর বাদশা, এডভোকেট আমিনুল ইসলাম, দোহাজারী বিএনপি নেতা আমির হোসেন, সালাউদ্দিন প্রমুখ।