ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল কমিটিতে ট্রান্সজেন্ডার, সমালোচনার মুখে অব্যাহতি

author
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ৫ এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৭
ad003
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের ছাত্রদলের একটি কমিটিতে ট্রান্সজেন্ডারকে পদ দেয়ায় সমালোচনা তৈরি হয়েছে। সমালোচনার মুখে অবশেষে সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলামকে অব্যাহতি দেয়া হয়েছে।

রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম আহবায়ক মামুন খান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে  অব্যাহতি দেয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী বলেন, কসবা উপজেলায় সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ে ৫ সদস্য বিশিষ্ট কমিটি ছিল। সম্প্রতি ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটি দেয়ার আগে বায়োডাটায় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলাম নিজের জেন্ডারের তথ্য গোপন করেন। এতে তিনি উল্লেখ্য করেছিলেন পুরুষ হিসেবে। কিন্তু কমিটি ঘোষণার পর জানা যায় তিনি অপারেশন করে  পুরুষ থেকে নারী হয়েছেন। তথ্য গোপন করার অভিযোগে রেদোয়ান ইসলামকে অব্যাহতি দেয়া হয়েছে।

এদিকে, রেদোয়ান ইসলাম কমিটিতে থাকার বিষয়ে এক ভিডিও বার্তয়া বলেন, অনেকে বুঝে না বুঝে নানা ধরনের মন্তব্য করছেন। আমাকে বিবেক বিবেচনা করে যুক্ত করেছেন। উনারা চাচ্ছিলেন সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে এমন মানুষকে যুক্ত করতে। সৈয়দাবাদ কলেজ থেকে নিত্য পরিবেশন করে আমি জেলা, উপজেলা বিভাগ সহ বিভিন্ন পর্যায়ে গিয়েছি। সেই হিসেবেই উনারা আমাকে এই পদে যুক্ত করেছেন। এতে করে কিছু মানুষের ঘুম হারাম হয়ে যাবে আমার জানা ছিল না। আমাকে নিয়ে এমন ভাবে বিবাদ করছে, যেন আমাকে কোন সংসদ আসন দেওয়া হয়েছে। আমি মনে করি যার যে যোগ্যতা আছে সেভাবে কাজ করতে পারবে। সে ছেলে নাকি মেয়ে তা বিষয় না।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT