টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে ০২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। যাবজ্জীবন কারাদন্ড ও ১০,০০০/- টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো ০২ মাসের সশ্রম কারাদন্ড এবং ০৫ বছর সশ্রম কারাদন্ড ৫,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের ০২টি জিআর সাজা পরোয়ানায় এ ০২ জন আসামীকে আজ ৫ এপ্রিল ২০২৬ ইংরেজি গ্রেফতার করা হয়।
কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের সার্বিক নির্দেশনায়, মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের নের্তৃত্বে চৌকশ অফিসার এএসআই (নিঃ) মাধব মজুমদার, এএসআই (নিঃ) কামরুল আরেফিন সঙ্গীয় ফোর্স সহ গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার সংক্রান্তে পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন এসটি-১২১২/২০২২, জিআর-৫০১/২০২১ এর যাবজ্জীবন কারাদন্ড ও ১০,০০০/- টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো ০২ মাসের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী মোহাম্মদ আব্দুল্লাহ, পিতা-মৃত আলী আহমদ, মাতা-নুর নাহার বেগম, সাং-শিলবনিয়া পাড়া, ০৮নং ওয়ার্ড। দায়রা-৩৭০০/১৬, জিআর-১৪৫/১৬ এর ০৫ বছর সশ্রম কারাদন্ড ৫,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী খেফায়েত উল্লাহ, পিতা-মৃত মৌলভী আলী উল্লাহ প্রঃ আলী আহাম্মদ, মাতা-মোছাঃ মাহমুদা খাতুন, সাং-উত্তর লেঙ্গুরবিল, ০২নং ওয়ার্ড। উভয় থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ও ওয়ারেন্ট তামিলের অভিযান অব্যাহত রয়েছে।