ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়া আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি দয়াল হরিনাথ, সম্পাদক মো. আলমগীর

author
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২৬ সকাল ১১:০৫
ad003
কক্সবাজারের চকরিয়া আদালতে কর্মরত আইনজীবী সহকারীদের সংগঠন চকরিয়া আইনজীবী সহকারী সমিতির (এডভোকেট ক্লার্ক) ২০২৬–২০২৭ সেশন নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

আজ সকালে সমিতির কার্যালয়ে সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে শ্রী দয়াল হরিনাথ খেমেশ, সহসভাপতি পদে জয়নাল আবদীন ও সাধারণ সম্পাদক পদে মো. আলমগীর নির্বাচিত হন।

এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে মো. মামুনুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক (হিসাব) পদে মিজানুর রহমান, এবং সদস্য পদে মো. আবদুল্লাহ আনসারী ও ইরাফান উদ্দিন দায়িত্ব লাভ করেন।

নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন কক্সবাজার আইনজীবী সহকারী সমিতির সভাপতি ফোরকান আহমদ খোকন। পাশাপাশি সাধারণ সম্পাদক কাইছার হামিদ, চকরিয়া আদালতের প্রবীণ আইনজীবী সহকারী রমজান আলী ও আবুল হাশেম নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
নির্বাচন উপলক্ষে চকরিয়া কোর্টের আইনজীবী, সাবেক সভাপতি-সম্পাদকসহ বহু সদস্য উপস্থিত ছিলেন।

দায়িত্ব পেয়েই সভাপতি শ্রী দয়াল হরিনাথ খেমেশ বলেন, এই সমিতি আমাদের পেশাগত মর্যাদার প্রতীক। আমরা সবাইকে সঙ্গে নিয়ে সুশৃঙ্খল ও আধুনিক একটি সংগঠন গড়ে তুলতে চাই। সদস্যদের অধিকার সুরক্ষা এবং আদালত সংশ্লিষ্ট কাজে স্বচ্ছতা বজায় রাখতে নতুন কমিটি কাজ করবে।

সাধারণ সম্পাদক মো. আলমগীর জানান,
মানুষকে দ্রুত ও সঠিক আইনি সহায়তা প্রদানে আইনজীবীদের পাশাপাশি আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি। তাই আমাদের কার্যক্রম আরও দক্ষ ও সেবামুখী করতে কাজ করবো। একই সঙ্গে আদালত এলাকা থেকে দালালচক্র ও অনিয়ম নির্মূলেও আমরা সক্রিয় ভূমিকা নেবো।

উভয় নেতা জানান, নতুন কমিটি সবাইকে সঙ্গে নিয়ে চকরিয়া আইনজীবী সহকারী সমিতিকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং সদস্যদের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT