ঢাকা | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ইং | ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে শুরু হবে : ধর্মমন্ত্রী

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ৭ এপ্রিল, ২০২৬ সকাল ৫:৩১
ad003
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানিয়েছেন আগামী ১৮ এপ্রিল হতে হজ ফ্লাইট শুরু হবে  ।  

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান। 

কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান লিখিত প্রশ্ন রেখে বলেন, বর্তমান সরকার পবিত্র হজ পালনে খরচের পরিমাণ কমানোর লক্ষ্যে কোনো উদ্যোগ গ্রহণ করেছে কিনা? করলে, তা কী? না করলে, পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা ?

জবাবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেন, ২০২৬ সনের হজ প্যাকেজ ঘোষণার মাধ্যমে হজের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্যাকেজ অনুযায়ী সৌদি আরব ও বাংলাদেশ পর্বের বিভিন্ন খরচ ইতোমধ্যে পরিশোধ করা হইয়াছে। সৌদি টাইম লাইন অনুযায়ী ভিসাসহ সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামী ১৮ এপ্রিল হতে হজ ফ্লাইট শুরু হবে। হজ ২০২৭-এর প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় হজযাত্রীর সুযোগ-সুবিধা ও চাহিদার ভিত্তিতে সামগ্রিক অবস্থা বিবেচনা করিয়া হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ গ্রহণ করা হইবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT