ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাব-৮ এর অভিযানে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি আটক

author
বরিশাল ব্যুরো

প্রকাশিত : ৭ এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩
ad003
বরিশাল জেলার কাজিরহাট থানার হত্যাচেষ্টা মামলার প্রধান অভিযুক্ত মিজান চৌকিদারকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব-৮। র‌্যাব-৮ সদর কোম্পানী ও র‌্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে সোমবার (০৬ এপ্রিল) নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে তাকে আটক করে। 

মঙ্গলবার (০৭ এপ্রিল) র‌্যাব-এর বরিশাল সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক মেজর মোঃ রওনক জাহান সরকার শুভ সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পূর্ব বিরোধের জের ধরে বরিশাল জেলার মুলাদী কাজিরহাট থানার বিদ্যানন্দপুর ইউনিয়নের চরখাজুরিয়া গ্রামের বউ বাজার এলাকার মোঃ মিরাজ মাতুব্বর (৩০) গত ৬ মার্চ ইফতার শেষে মাগরিবের নামাজে মসজিদে যাওয়ার পথে স্থানীয় মোঃ মিজান চৌকিদার ও তার সহযোগীরা ধারালো বড় দা, লোহার রড ও লাঠিশোঠাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। আহত মিরাজের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা খুন জখমের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। 

এ ঘটনায় আহতর মা বাদী হয়ে কাজিরহাট থানায় একটি মামলা দায়ের করেন। হত্যাচেষ্টার পর থেকেই র‌্যাব-৮ ঘটনার ছায়া তদন্ত শুরু করে। র‌্যাব-৮ এর একটি চৌকস আভিযানিক দল অভিযুক্তের অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-১১ এর সহায়তায় ৬ এপ্রিল অভিযুক্ত মিজান চৌকাদারকে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT