ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে কারখানার শেড ধসে দুই শ্রমিক নিহত

author
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ৮ এপ্রিল, ২০২৬ দুপুর ৩:১৪
ad003
চট্টগ্রামের সীতাকুণ্ডে কাজ করার সময় কারখানার চালা  (শেড)  ভেঙে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক নাম মোঃ ফারুক (৪০) এবং মোঃ জহির (২৫) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে রয়েছেন। 

বুধবার সকাল ১০ টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের  বক্তারপাড়া এলাকায়  অল ট্রেড ইন্টারন্যাশনাল নামক একটি জিংক এ্যাশ উৎপাদন কারখানার ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত জহির কুমিল্লার লাঙ্গলকোটের আবু তাহেরের ছেলে এবং নিহত ফারুক নোয়াখালী জেলার লক্ষিপুরের চন্দ্রগঞ্জ থানার মোল্লা বাড়ির গ্রামের নেছার আহমেদের ছেলে।

এদিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই কারখানা কর্তৃপক্ষ দুই শ্রমিকের মৃতদেহ সরিয়ে ফেলে চমেক হাসপাতালে নিয়ে যায়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে পরিবেশ দূর্ষন করে তুহিন নামের এক ব্যাক্তির  মালিকানাধীন কারখানাটিতে জিংক এ্যাশ উৎপাদন করে আসছে। আজ  কারখানায় এঙ্গেল দিয়ে তৈরী উপরে চালা মেরামত করার সময় হঠাৎ করে পুরো শেড ধষে পড়ে। এসময় শেডের উপর কাজ করার সময় দুই শ্রমিক ঘটনাস্থলে প্রাণ হারান। এ ঘটনার পর পর কারখানার ভেতরে থাকা অন্যান্য শ্রমিকরা পালিয়ে যায় ।  

স্থানীয় সূত্রে  জানা যায় , হঠাৎ বিকট শব্দ শুনে এলাকাবাসী  দৌঁড়ে গিয়ে দেখে গোডাউনটিতে শেড ভেঙে পড়ে আছে । শেডের নিচে  দুইজনের মৃতদেহ পড়ে রয়েছে। বাকিরা দৌড়াতে থাকে। পরে নিহতদের কারখানার মালিকের  এম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । 

এবিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, একটি গোডাউনে দুই শ্রমিক মারা যাওয়ার খবর পেয়ে থানার একটি টিম  পাঠানো হয়েছে। বিস্তারিত  জানানো হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT