ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনায় মেহেরুন নিছা মেহেরিন

author
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ৯ এপ্রিল, ২০২৬ দুপুর ২:৩৯
মেহেরুন নিছা মেহেরিন মেহেরুন নিছা মেহেরিন
ad003
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।  

গত বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ মে ভোট গ্রহণ হবে ।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল দায়েরের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। ভোট  গ্রহন হবে ১২ মে।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে আলোচনায় রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বিএনপি নেত্রী মেহেরুন নিছা মেহেরিন। তিনি বিএনপি হাইকমান্ড সহ নীতিনির্ধারণী পর্যায়ে চেষ্টা তদ্বির চালিয়ে যাচ্ছেন। সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে এগিয়ে থাকা মেহেরিন এমপি হয়ে সোচ্চার থাকতে চান নারী সমাজের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায়। মাদক মুক্ত সমাজ বিনির্মানে যুব সমাজকে ক্রীড়া মুখী করার প্রচেষ্টাও চালাবেন তিনি। 

মেহেরুন নিছা মেহেরিন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চর চারতলা গ্রামের অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা মোঃ মুক্তার মিয়ার কন্যা। তার দাদা শহর আলী একজন বীর মুক্তিযোদ্ধা এবং পুলিশ কর্মকর্তা ছিলেন। 

আশুগঞ্জ জিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ কওে কুমিল্লা ইউনিভার্সিটি থেকে সম্পন্ন করেছেন এল এল বি ও এল এল এম। এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগের পিএইচডি গবেষক তিনি। 

তাঁর স্বামী আবুু আসিফ আহমেদ আশুগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী। আবুু আসিফ আহমেদ আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। বর্তমানে তিনি জেলা বিএনপির উপদেষ্টা।

মেহেরিন ছাত্রজীবন থেকেই পারিবারিকভাবে বিএনপির রাজনীতির সাথে যুক্ত হয়ে পড়েন। স্বামী বিএনপি নেতা আবু আসিফ আহমেদের সংসারে আসার পর থেকেই বিএনপির রাজনীতিতে আরো সক্রিয় হয়ে উঠেন। তিনি ২০০৮, ২০১৮ ও ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জোটের প্রার্থীর পক্ষে অর্থ ও শ্রম দিয়ে মাঠে সোচ্চার ছিলেন।

সর্বশেষ ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ক্যান্টনমেন্ট থানা এলাকায় ধানের শীষের পক্ষে কাজ করেন। 
বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে তার তৈরী হয় ভরসার সম্পর্ক। স্বামীর দুটি উপজেলা নির্বাচন করতে গিয়ে তিনি ব্যাপক জনসম্পৃক্ততা তৈরী করতে সক্ষম হন। দলের দুঃসময়ে তিনি স্বামীর পাশে দাঁড়িয়ে দলীয় নেতা-কর্মীদের খোঁজ খবর রেখেছেন। গত জুলাই আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে জানা গেছে।  সামাজিক ও সেবামূলক কার্যক্রমেও তিনি অগ্রসর মানুষ। বিগত করোনাকালে তিনি এলাকায় ব্যাপক সাহায্য সহযোগিতা করেছেন। কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন লন্ডনের হাউস অব কমন্স থেকে এ্যাওয়ার্ড। জাপান, কানাডা, আমেরিকা সহ বিভিন্ন দেশেও তিনি সম্মানিত হয়েছেন। সামাজিক উন্নয়ন ও সেবায় তিনি আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও এনভায়রনমেন্ট এন্ড এগ্রো প্রমোশন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছন। 

রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সাথে চালিয়ে যাচ্ছেন ব্যবসাও। আরিয়ান বিল্ডার্স ইকুইপমেন্ট সাপ¬াইয়ার্স এন্ড ক্যারিং কন্ট্রাক্টও প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবেও সফলতার স্বাক্ষর রাখছেন।

মেহেরুন নিছা মেহেরিন বলেন, দীর্ঘদিন ধরেই আমি এলাকায় সমাজসেবা মূলক কর্মকান্ড করে আসছি। অসহায়-দরিদ্র মানুষের জন্য কাজ করছি। এসব কাজের জন্য আমাকে আর্ন্তর্জাতিক ভাবে সম্মাননাও দেয়া হয়েছে। আমার স্বামী আসিফ আহমেদও বিএনপির রাজনীতির এক পরিচিত মুখ। তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পারিবারিক ভাবেই আমরা সবসময় মানুষের সুখ-দুঃখের সাথী। নারী সংসদ সদস্য  নির্বাচিত হলে আরো বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ পাব। তাছাড়া আমি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ এবং বিজয়নগর আংশিক)আসনের বাসিন্দা। এখানে বিএনপি দলীয় সংসদ নেই।  মাননীয় প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারম্যান তারেক রহমান যদি আমাকে মনোনীত করেন উনার নির্দেশনায় নির্বাচনী এলাকার সরাইল অবহেলিত বলে যে কথা রয়েছে তা মুছে দিতে পদক্ষেপ  গ্রহণ করবো।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT