ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের হোছনী খালে মিললো অজ্ঞাতনামা লাশ

author
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬ সকাল ৮:২৮
ad003
কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের পাশে হোছনী খালে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ১ টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন দক্ষিণ কচ্ছপিয়া এলাকার হোছনী খাল নামক স্থানের কালভার্টের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় অজ্ঞাতনামা ব্যক্তির শরীরের একাধিক খন্ডিত অংশ ৬টি বাজারের বস্তার মধ্যে বিভিন্ন জায়গায় পাওয়া যায়।

তবে এই রিপোর্টে লেখা পর্যন্ত এখনো মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ওই মরদেহটি আনুমানিক ২৫-৩০ বছর বয়সী কোনো এক যুবকের বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে মেরিন ড্রাইভ সড়কের পাশে বস্তবন্দী লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে বস্তাবন্দি অবস্থায় ওই লাশের খণ্ডিত অংশ ‍উদ্ধার করে।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দী অবস্থায় লাশটি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে এ ঘটনার পর থেকে ভয়ে ও আশঙ্কায় দিন কাটছে টেকনাফবাসীর। সকলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছেন, নিরীহ কাউকে না জড়িয়ে জড়িত অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হউক।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT