ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুবর্ণচরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

author
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬ সকাল ৮:৫৪
ad003
নোয়াখালীর সুবর্ণচরে চরজব্বর ইউনিয়নের চরহাসান ভূঁইয়ার হাট এলাকায় একটি ভাড়া বাসা থেকে মো. রিয়াজ উদ্দিন (৩৫) নামের এক অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ৯ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় তিনি নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। ১০ এপ্রিল শুক্রবার দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

মৃত রিয়াজ উদ্দিন চরজব্বর ইউনিয়নের চরহাসান গ্রামের হারুন মাঝি বাড়ির মো. চৌধুরীর ছেলে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলায় অটোরিকশা চালাতেন।

প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

চরজব্বর থানার ওসি লুৎফর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT