ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রামু থানা পুলিশের অভিযানে ৩০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১

author
রামু (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬ সকাল ৯:৫১
ad003
কক্সবাজারের রামু উপজেলায় মাদকবিরোধী অভিযানে অভিযানে ৩০,০০০ (ত্রিশ হাজার) পিস ইয়াবাসহ জিয়াউর রহমান (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় রামু থানার এসআই (নিঃ) অনুপ কুমার ধর সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে উপজেলার চাকমারকুল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শ্রীমুরা পূর্বপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সন্দেহভাজন হিসেবে জিয়াউর রহমানকে আটক করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী বসত ঘরের উঠানে রাখা একটি সিএনজি অটোরিকশার ড্রাইভিং সিটের নিচে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ৩০ হাজার পিস বলে নিশ্চিত করেছে পুলিশ।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে রামু থানা পুলিশ।

গ্রেফতারকৃত জিয়াউর রহমান (৩৬) চাকমারকুল ইউনিয়নের শ্রীমুরা পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তার পিতা আবদুল হাসিম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

রামু থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT