ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: রেজাউল সভাপতি, সুমন সম্পাদক

author
আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬ দুপুর ১২:২৮
ad003
বরগুনার আমতলী প্রেসক্লাবের  নতুন  কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হিসেবে  আমারদেশ আমতলী উপজেলা প্রতিনিধি মো: রেজাউল করিম ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক বরিশাল প্রতিদিন আমতলী উপজেলা প্রতিনিধি মো: মনিরুজ্জামান সুমনকে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত করা হয়েছে। 

শুক্রবার সকাল ১০ টায় আমতলী ডাকবাংলো মিলনায়তনে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভঅ অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন  প্রেসক্লাবেরে সভাপতি মো: রেজাউল করিম , বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান সুমন। 

আর্থিক প্রতিবেদন পাঠ করেন অর্থ সম্পাদক মো: মতিয়ার রহমান, বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, খায়রুল বাশার বুলবুল , সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নুহুউল  আলম নবীন , সহ সভাপতি মো: জসিম উদ্দিন হাওলাদার, নাসির মাহামুদ , কে এম সোহেল , যুগ্ম সাধারণ সম্পাদক মো: মহসীন মাতুব্বর ,আব্দুর রহমান, সাফায়াত মামুন (প্রমুখ)। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT