ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেছারাবাদে স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

author
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯
ad003
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন পিরোজপুর জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ।
শনিবার দুপুরে তিনি বিদ্যালয়টি পরিদর্শনে এসে শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে খাবার বিতরণ করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি উপজেলার অন্যান্য বিদ্যালয়ের অবস্থার বিষয়েও সংশ্লিষ্টদের কাছে জানতে চান।

এসময় তার সাথে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত,নেছারাবাদ সহকারি কমিশনার(ভূমি) মোঃ রায়হান মাহমুদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT