ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
প্রথম ধাপে কৃষি কার্ড পাবে ১৬৯৮ জন

স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনে পরিস্থিতি পরিদর্শন শেষে ডিসি

author
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬ সকাল ১০:১৫
ad003
কক্সবাজারের টেকনাফে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের আগমন উপলক্ষে জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নানের নের্তৃত্বে একটি টীম সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন বলে জানা গেছে। আগামী ১৪ এপ্রিল টেকনাফ আগমন উপলক্ষে আজ টেকনাফ এজাহার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিকেল ৫টায় এ সভাস্থল পরিদর্শন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসেন সজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমামুল হাফিজ নাদিম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. বিমল কুমার প্রামানিক, উপজেলা সহকারী কমিশনার ভূমি রাকিব হাসান চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, উপজেলা ওসিসির প্রোগ্রাম অফিসার নাশিদুল ইসলাম আল ফারুকী, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, উপজেলা পরিষদ সি,এ ছৈয়দ হোছাইন মামুন, এজাহার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাল আবেদীন প্রমূখ।

টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান সিদ্দিকী বলেন আমি ও সাধারণ সম্পাদক মিলে প্রশাসন সহ সকলের সহযোগিতায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। সভার দিন যদি বৃষ্টিও হয় তাহলে বিকল্প ব্যবস্থা হিসেবে সাংস্কৃতিক কেন্দ্রে এ সভার আয়োজন করার জন্য পূর্ব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে তিনি জানান।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমামুল হাফিজ নাদিম বলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের আগমনকে ঘিরে উপজেলা প্রশাসনের আয়োজনে সকলের সহযোগিতায় সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কৃষি অধিদপ্তর সহ সবার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি) মোঃ আব্দুল মান্নান বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক আমরা প্রস্তুতি নিচ্ছি। কৃষি মন্ত্রণালয় থেকে আমরা যে ধরনের নির্দেশনা পাচ্ছি সে অনুযায়ী আমাদের কার্যক্রম চলছে। কৃষি ও কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী আগামী ১৪ তারিখ প্রথম ধাপে টেকনাফ উপজেলার ১৬৯৮ জন কৃষকের মাঝে কৃষি কার্ড বিতরণ করা হবে। এই কর্মসূচির আওতায়  টেকনাফ উপজেলার সকল কৃষককে পর্যায়ক্রমে কৃষি কার্ড প্রদান করা হবে বলে জানান জেলা প্রশাসক।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT